এবার আলোচনায় ঢাবির শিবির সেক্রেটারি

 

ফেসবুকের এক পোস্টের মধ্যদিয়ে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সাদিক কায়েমের পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনায় এসেছে সেক্রেটারির নাম।


রোববার (২২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের দেয়া এক পোস্টে এমন তথ্য উঠে আসে। পোস্টে ছাত্র আন্দোলন সফলে এবং এবং ৯ দফা তৈরিতে শিবিরের সহায়তার কথা তুলে ধরেন তিনি।

 
ওই পোস্টে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেন কাদের। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
 
তবে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন।

Comments

Popular posts from this blog

Ways to earn money from home